× Banner
সর্বশেষ
ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর বিচারবহির্ভূত হত্যা প্রায় শূন্যে, গুমের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স :আইনমন্ত্রী জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল

কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবকক গ্রেপ্তার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবকক গ্রেপ্তার

নরসিংদীতে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘অ্যানিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নদীতে ছুড়ে ফেলছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..