× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

কিশোরগঞ্জে মন্দিরের সেবায়েতকে হত্যার চেষ্টা

admin
হালনাগাদ: সোমবার, ৪ জুলাই, ২০১৬

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলাশহরের নগুয়া এলাকার বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েতের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মুখোশধারী দুর্বৃত্তরা পুলক চক্রবর্তী নামে ওই পুরোহিতকে বাসা থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি।
গত শুক্রবার মধ্যরাতে শহরের নগুয়া পাঠাগারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের নগুয়া মোড়ে অবস্থিত বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত পুলক চক্রবর্তী মন্দিরের পার্শ্ববর্তী একটি বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। শুক্রবার রাত ১২ টার দিকে বাড়ির দেয়াল টপকে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। দরজায় নক করার পর সেবায়েত বসতঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে চাপাতি হাতে থাকা মুখোশধারী ওই দুর্বৃত্ত সেবায়েত পুলক চক্রবর্তীর ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে দেয়াল টপকে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। এতে সেবায়েত পুলক ডান হাতে আঘাত পেয়েছেন।
খবর পেয়ে শনিবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দীন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
বিবেকানন্দ পাঠাগার ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. বিজয় শঙ্কর রায় বলেন, সেবায়েতকে হত্যার জন্যই ঘাতকরা হামলা চালিয়েছিল। সেবায়েতের সাহসিকতায় তারা পিছু হটে। হামলার সময় একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাকি কয়েকজন বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর পুরোহিত পুলক চক্রবর্তীর বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..