× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

কাশ্মীরকে রাজনৈতিক বন্দিশিবির বানিয়ে রেখেছে কেন্দ্র :কংগ্রেসের দলনেতা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

লোকসভায় দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে তাঁর বক্তব্য অস্বস্তিতে ফেলেছিল দলকে৷ তবে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সাফাইও দিয়েছিলেন তিনি৷ তার দিনকয়েক কাটতে না কাটতেই ফের কেন্দ্রের সমালোচনা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর৷ এবার কেন্দ্রের বিজেপি সরকারকে পরোক্ষে জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করলেন তিনি৷

বৃহস্পতিবার অধীর বলেন তিনি জানতেন কাশ্মীর নিয়ে ভারতের এত বড় সিদ্ধান্তের পর চুপ করে বসে থাকবে না পাকিস্তান৷ তারা তাদের খোলস ছাড়তে শুরু করেছে৷ কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু৷ কাশ্মীর ইস্যুতে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে ভারত৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে অধীর বলেন ভারতের সম্পূর্ণ অধিকার হয়ে রয়েছে দেশের অন্যান্য প্রান্তের বা অন্যান্য রাজ্যের মতোই কাশ্মীরেও একই আইন প্রতিষ্ঠা করার৷ এরই সঙ্গে অধীর বলেন কাশ্মীরকে রাজনৈতিক বন্দিশিবির বা কনসানট্রেশন ক্যাম্প বানিয়ে ফেলেছে কেন্দ্র৷ একের পর এক গ্রেফতারি কাশ্মীরে অশান্তি বাড়াবে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে অধীর বৃহস্পতিবার বলেন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কাশ্মীর এবার উন্নয়ন দেখবে, বুলেট নয়৷ কিন্তু এটা কি হাল কাশ্মীরের? কাশ্মীরকে শান্ত করতে গিয়ে কনসানট্রেশন ক্যাম্প বানিয়ে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি আরও খারাপ করে দেওয়া হয়েছে ওই রাজ্যের৷ মোবাইল নেই, ইন্টারনেট পরিষেবা নেই, অমরনাথ যাত্রা বন্ধ, কি চলছে কাশ্মীরে? প্রশ্ন অধীরের৷

মঙ্গলবারই লোকসভায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন কাশ্মীর কখনই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়৷ দুই দেশ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে, তেমনই রাস্তায় হাঁটা উচিত ছিল কেন্দ্রের৷ এদিন তিনি আরও বলেন ১৯৪৮ সাল থেকে কাশ্মীর ইস্যু পর্যবেক্ষণ করে আসছে রাষ্ট্রসংঘ৷ তাহলে কী করে এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়?

অধীর এদিন বলতে উঠে বিদেশমন্ত্রী এস জয়শংকরের প্রসঙ্গ টেনে আনেন৷ তিনি বলেন ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে ছিল কাশ্মীর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে ভারত৷ পাকিস্তানের সঙ্গে সেই আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মত কোনও তৃতীয় ব্যক্তির মধ্যস্ততাকারী হওয়া মেনে নেওয়া হবে না৷ কংগ্রেসের অভিযোগ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মাথাব্যথা নেই অমিত শাহদের৷ রাতারাতি কোনও এলাকাকে কেন্দ্র শাসিত অঞ্চল বানানো যায় না৷ নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছে বিজেপি সরকার৷


এ ক্যটাগরির আরো খবর..