× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

রিপোর্টার, ঝিনাইদহ:
নির্বাচন কমিশনের পঞ্চম ধাপের তফশীল অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। মঙ্গলবার শেষ দিনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, কাউন্সিলর (পুরুষ) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আ’লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, বিএনপি ধানের শীষের প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান, ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম ও স্বতন্ত্র স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের ভাই এনামুল হক ইমান।

এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর পদে জমা দিয়েছেন- ১ নং ওয়ার্ডে- ৬ জন, ২ নং ওয়ার্ডে- ১০ জন, ৩ নং ওয়ার্ডে- ৬ জন, ৪ নং ওয়ার্ডে- ৭ জন। ৫ নং ওয়ার্ডে- ২ জন, ৬ নং ওয়ার্ডে- ৭ জন। ৭ নং ওয়াডে- ৪ জন, ৮ নং ওয়ার্ডে- ৮ জন এবং ৯ নং ওয়ার্ডে- ২ জন। এছাড়াও মহিলা সংরক্ষিত ১ নং ওয়ার্ডে – ৪ জন, ২ নং ওয়ার্ডে – ১ জন এবং সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে – ৫ জন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন ।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন শেষ হয়েছে। তফশিল অনুয়ায়ী আগামী ৪ ফেব্রয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ই ফেব্রুয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।

 


এ ক্যটাগরির আরো খবর..