× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ থানার নবাগত ওসির সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার থানাতে ওসির কার্যালয়ে মতবিনিময়ে প্রেসক্লাবের সাংবাদিকগণ কালীগঞ্জের আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হাবিব ওসমান, উপদেষ্টা সদস্য ও দৈনিক উচ্চ কন্ঠ পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, গাজী টিভির ওলিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক ও খোলা কাগজের কামরুজ্জামান তোতা।

এ সময় নবাগত ওসি সহিদুল ইসলাম কালীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে করা সম্ভব। মাদক প্রতিরোধ সহ চুরি, ছিনতাই ও জানযট রোধে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে। এ শহরকে নিরাপত্তা দিতে তিনি সিসি ক্যামেরা স্থাপনে সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময়ে মতবিনিময়ে উপস্থিত কালীগঞ্জ থানার নবগত ওসি (তদন্ত) মোফাজ্জেল হক সাংবাদিকদের শুভেচ্ছা জানান। তিনিও আইনশৃংখলা নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই সমিরন বিশ^াস।

মতবিনিময়ে প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক দ্যা নিউজ এর জেলা প্রতিনিধি আরিফ মোল্ল্যা, সহ-সভপতি আমাদের সময়ের মানিক কুমার, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান, নির্বাহী সদস্য ও যায়যায় দিন পত্রিকার তারেক মাহমুদ, উপদেষ্ঠা সদস্য দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সহ-সাংগঠনিক ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, অবজারভার পত্রিকার মতিউর রহমান, গণমুক্তি পত্রিকার নজরুল ইসলাম, ভোরের পাতার সাইদুর রহমান, মানব কন্ঠের শাহাজান আলী বিপাশ, দৈনিক সান এর সম্পাদক ইমদাদুল ইসলাম ইনতা, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক নবচিত্র ও গণ তদন্ত পত্রিকার মাসুদ রানা, দৈনক কল্যানের শামসুল করিম ইমন, সত্য পাঠের আব্বাস উদ্দিনহ থানার অন্যান্য কর্মকর্তাগণ ।


এ ক্যটাগরির আরো খবর..