আরিফ মোল্ল্যা,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ গত ৬ জুলাই ঘোষিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিমকে পূর্ণবহালের দাবিতে শান্তিপূর্ণ নানা কর্মসূচী পালন অব্যাহত রেখেছে সাধারন নেতাকর্মিরা।
এরই ধারাবাহিকতায় রোববার বিকালে তারা মেইন বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে প্রায় এক ঘন্টা ব্যাপি মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন,পৌর ছাত্রলীগ নেতা আছাদুজ্জামান ডিটু,ইউনিয়ন ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের নেতা জয়, সজিব, আশরাফুল, ইমরান, পিয়াল, সজিব জুনিয়র প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, অতীতে দলের প্রয়োজনে নাজমুল হাসান নাজিম অনেক পরিশ্রমী, সৎ ও পরীক্ষিত। তার ভিতরে সাংগঠনিক দক্ষতা রয়েছে। সাধারন নেতাকর্মিদের দাবি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে তার নাম ঘোষনার পর ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মিরা আনন্দ মিছিল করেছে। উজ্জীবিত হয়েছে সকল স্তরের নেতাকর্মিরা। কিন্ত দুঃখজনক ব্যাপার মাত্র ৪ দিন পরে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, এর আগে ছাত্রলীগের সকল স্তরের সাংগঠনিক কর্মকান্ড ছিল অত্যন্ত দূর্বল। সভাপতি হিসেবে তার নাম ঘোষনার পর সাধারন কর্মিরা নতুন করে উজ্জীবিত হয়েছিল। কিন্ত তাকে অব্যাহতি দেয়ায় সাধারন নেতাকর্মিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে নাজমুল হাসান নাজিমকে ছাত্রলীগের সভাপতি হিসেবে পূর্ণবহালের দাবি জানান।