× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

কালীগঞ্জ আ’লীগের কমিটি গঠন নিয়ে দু’গ্রপে সংঘর্ষ। আহত ১৫

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের কালীগঞ্জে সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা হলো ওয়ার্ড যুবলীগের সভাপতি আকরাম হোসেন (৩০), আ’লীগনেতা আওলাদ হোসেন (৪০), এনামুল হক (২৭), আলী হোসেন (৫২), শাহাজান আলী (৫০), আলীনুর (২৫), তাহাজ্জেল (৪৭), জাকির হোসেন (২৫) ও সোহেল রানা (৩০) সহ ১৫ জন কমবেশি জখম হয়। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৮ টায় উপজেলার ১ নং সুন্দরপুর – দূর্গাপূর ইউনিয়নের কাদিরকোল গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ খবর লেখা পর্ষন্ত ঘটনাস্থলে থানার ওসি সহ পুলিশ ফোর্স অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আ’লীগের নেতা কর্মীরা জানায়, ওই ইউনিয়নের আ’লীগের ১ নং ওয়ার্ড কমিটির সভাতে কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন কমিটির সভাপতি নিখিল দত্ত ও আ’লীগনেতা লিয়াকত আলী খান লিটন গ্রুপের কর্মী সমর্থকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সভাতে নতুন কমিটিতে নাম প্রস্তাব করা নিয়ে উভয় গ্রুপের বাকবিতন্ডতার এক পর্ষায়ে হাতাহাতি ও লাঠিসোঠা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ ও যুবলীগ নেতা সহ উভয় গ্রুপের প্রায় ১৫ জন জখম হয়। সংঘর্ষের এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। মুমুর্ষ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী জানান, সুন্দরপুর – দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্তান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..