× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

কালীগঞ্জে হোমিও ডাক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৫মার্চ’২০১৬:ঝিনাইদহের কালীগঞ্জে হোমিও ডাক্তার হাফেজ আব্দুর রাজ্জাক হত্যাকান্ডের ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নিহতের ভাই শওকত আলী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করে। মামলা নং ১১। তারিখ ১৫/০৩/২০১৬ ইং। এদিকে আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত গত সোমবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের ইমাম খোমেনী হোমিওহলের চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে কৃষি অফিস পাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জানান, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই থানায় মামলা করেছেন। তিনি আরো জানান, হত্যাকান্ডের রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে হত্যাকারীদের গ্রেফতার করতে থানা পুলিশসহ উধ্বতন কর্মকর্তারা এখন মাঠে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..