× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত। আহত ১৫

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥২৩ডিসেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহীন (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসের আরো ১৫ সদস্য আহত হয়।

আজ শনিবার দুপুর ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার পিরোজপুর ভাগাড় নামক স্থানে বাস ও তেলবাহী লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হেলপার শাহিনকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত হেলপার চুয়াডাঙ্গা জেলার কলোনীপাড়ার ইদু বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, যশোর থেকে কালীগঞ্জ অভিমুখে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ময়মনসিং জ-১১-০০৮) ও মজুমদার পেট্রোলিয়াম একটি তেলবাহী লরি আসছিল। পথিমধ্যে পিরোজপুর ভাগাড় নামক স্থানে পৌছালে দ্রুতগামী শাপলা পরিবহনের বাসটি ওভারটেক করতে যেয়ে তেলবাহী লরির পিছনে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বড় গাছে ধাক্কা লাগে। আর লরিটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জনকে বারবাজার জনতা ক্লিনিকে ও বাকিদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনায় ১৫/১৬ জন যাত্রী আহত হয়েছে। আমরা তিন জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে একজন মারা যায়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নিরব হোসেন জানান, দুর্ঘটনায় শাহিন নামের একজন হেলপার হাসপাতালে মারা গেছে। এছাড়া ১৫ জন যাত্রী আহত হয়েছে। তাদের কালীগঞ্জ, বারবাজার ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..