× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
আ’লীগ নেতা বিজু আটক

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার হয়েছে।

সোমবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়াস্থ্য তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগষ্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩ টি মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ’লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩ টার দিকে থানার ওসিসহ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে । তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ই আগষ্টের পর থেকেই আ’লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিল। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্টানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..