× Banner
সর্বশেষ
একুশে ফেব্রুয়ারিতে ঢাকা সাব এডিটর কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন দেশের প্রয়োজনে বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব – পানিসম্পদ মন্ত্রী ইসলামাবাদে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরকে ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে – নৌপরিবহন মন্ত্রী আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি যুববকে কুপিয়ে হত্যা মামলায় দুইভাই গ্রেফতার পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা উদ্বোধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময়

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বলেছেন, এলাকার উন্নয়ন, অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।
তিনি বলেন, স্থানীয় সাংবাদিকরা অতীতে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঝিনাইদহ-যশোর সড়কস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা প্রশিক্ষক সম্পাদক অলিয়ার রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইষা খা এবং উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা আবু তালিব সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে স্থানীয় সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে জনগণ সঠিক তথ্য জানতে পেরেছে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন, মাদক, দুর্নীতি ও অপরাধবিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আগে মতবিনিময় করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য সেগুলোর উত্তর দেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..