× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

কালীগঞ্জে মোচিক সমবায় এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে একমাত্র মোচিক সমবায় ফিলিং এল পি জি গ্যাস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে শহরের বেজপাড়া ঢাকা খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত ষ্টেশনটির বিক্রয় কার্ষ্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

মোবারকগঞ্জ চিনিকলের এমডি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে স্টেশনের উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোবারকগঞ্জ চিনিকলের প্রশাসন জিএম আনোয়ার হোসেন, জিএম কৃষি আহসান হাবিব, শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের আইন ও দর-কষাকষি বিষয়ক সম্পাদক গোলাম রসুল ও যশোর জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান।

উল্লেখ্য এই প্রথম কালীগঞ্জে মোচিক সমবায় সমিতির মালিকানায় কালীগঞ্জ বেজপাড়াতে একটি এলপিজি গ্যাস ষ্টেশন চালু হল। এখান থেকে কালীগঞ্জ কোটচাদপুর, মহেশপুর ও জীবননগর সহ সকল স্থানের প্রাইভেট ও মাইক্রো বাসে গ্যাস বিক্রি করা হবে। উদ্বোধন অনুষ্টানে প্রাইভেট মাইক্রো সমিতির ড্রাইভার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..