ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দায়িত্ব গ্রহণের পর কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণপত্র পাঠান। ওসির আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংবাদিকরা থানাতে উপস্থিত হন। কিন্তু ওই সময়ে ওসি জেল্লাল হোসেন বা কোন অফিসার থানাতে ছিল না। এ সময় তার মুঠোফোনে যোগাযোগ করলে ওসি জানান, তিনি জরুরী কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক ৩০ মিনিট সময় লাগবে। উল্লেখ্য প্রেসক্লাবের প্রায় ৪০ জন সাংবাদিক থানাতে উপস্থিত হলেও অপেক্ষাকালীন সময়ে থানার কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সৌজন্যতা বা খোঁজখবর নেননি,। যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়। সাংবাদিকগন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ সময়ে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল প্রতিনিধি জামির হোসেন, ডেইলি ষ্টারের আজিবর রহমান, প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের খবর পত্রিকার হাবিব ওসমান, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, কালবেলা পত্রিকার ওসমান গনি জুয়েল, নাগরিক টেলিভিশনের মিশন আলী, জিটিভির অলিয়ার রহমান, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, উচ্চকণ্ঠ নিউজের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইনকিলাব ও বাংলাদেশ বেতারের আহসান কবির, ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, আজকালের খবর ও ডেইলি ট্রাইবুনালের আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর রহমান, নয়া দিগন্তের রুহুল আমিন সৌরভ, আমাদের সময়ের ফিরোজ আহমেদ, একুশের সংবাদ ও গণতদন্ত পত্রিকার মাসুদ রানা, দিগন্ত বাণীর আব্বাস উদ্দিন, দৈনিক স্পন্দনের এস এম মামুন, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক পূর্বাঞ্চল ও আমাদের সময়ের মানিক ঘোষ, গ্রাামের কন্ঠ ও আমাদের কন্ঠের আসাদুজ্জামান সনেট, দৈনিক কল্যাণের শামছুল করিম ইমন, বর্ণময় বাংলাদেশের সম্পাদক এহতেশাম রফিক, জি টিভির ক্যামেরা পার্সন শেখ রিয়াজ উদ্দিন, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন লিংকন হোসেন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার সোহেল রানা, দিগন্ত খবরের পারভেজ হোসেন আরো অন্যান্য সদস্যবৃন্দ।
মনোনয়নফর্ম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব
ঝিনাইদহ প্রতিনিধি\
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াত মনোনিত দলীয় প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ আবু তালিব। বুধবার বিকাল সাড়ে তিনটায় কালীগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নিকট থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় তার সাথে জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারী মাওঃ ওলিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক ও কর্মপরিষদ সদস্য ইকবাল হুসাইন উপস্থিত ছিলেন।
মনোনয়ন সংগ্রহ শেষে জামায়াত প্রার্থী মাওঃ আবু তালিব বলেন, জনগনের অধিকার প্রতিষ্টা. সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসনে অংশগ্রহনের জন্য বুধবার এই প্রথম একজন প্রার্থী মনোনয়নফর্ম সংগ্রহ করেছেন। তিনি হলেন জামায়াত মনোনিত মাওঃ আবু তালিব।