× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কালীগঞ্জে বিপুল পরিমান নকল রাজস্ব ব্যান্ডরোল জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমান নকল রাজস্ব ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেসময় আব্দুল মজিদ নামের এক নকল বিড়ি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালানো হয়।

থানা পুলিশ জানায়, ওই গ্রামে নকল রাজস্ব ব্যান্ডরোল দিয়ে নকল আজিজ বিড়ি তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল সেখানে অভিযান চালিয়ে কোটি টাকা সমপরিমান নকল রাজস্ব ব্যান্ডরোল জব্দ করে এবং এর সাথে জড়িত থাকার অপরাধে আব্দুল মজিদ নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করে। পরে জব্দকৃত ব্যান্ডরোল পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারক মানোয়ার হোসেন মোল্লা জানান, নকল বিড়ি উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার রক্ষণ আইনের ২০০৯ এর ৫০ ধারায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..