× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

কালীগঞ্জে বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে বায়োলজি অলিম্পিয়াড-’১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জিনিয়াস ডিবেটিং ক্লাবের আয়োজনে বায়োলজি অলিম্পিয়াডে উপজেলার কলেজ পর্যায়ের অর্ধশতাধিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের আদলে তৈরী প্রশ্নে অংশগ্রহণকারীদের একটি পরীক্ষা নেয়া হয়। পরে মেধাক্রমের ভিত্তিতে প্রথম ১৮জনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

জয়কলি পাবলিকেশন্স লিমিটেড ও ডক্টরস কোচিং সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি আল-শাহরিয়ার সুমন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ক্লাবের সাবেক সেক্রেটারী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সৌরভ হোসেন, ক্লাবের সাবেক সদস্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী অরুপ কুমার খাঁ, জয়কলি পাবলিকেশন্স কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, ক্লাবের সাবেক সদস্য রাজশাহী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাহুল কর, ক্লাবের সাবেক সদস্য ফরিদপুর মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ঈশানী সরকার বিন্দু, ক্লাবের সাবেক সদস্য বাংলাদেশ প্রাকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম হৃদয়, ক্লাবের সাবেক অর্থ সম্পাদক কুয়েট ৩য় বর্ষের শিক্ষার্থী রুম্মন-বিন জাহিদ প্রমূখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং মেধাক্রমের ভিত্তিতে প্রথম ১৮ জনকে জয়কলি পাবলিকেশন্স এর মূল্যবান বই দেয়া হয়। অনুষ্ঠিত বায়োলজি অলিম্পিয়াডের মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া বিনতে আলী।  অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি মাহমুদা আক্তার বৃষ্টি।


এ ক্যটাগরির আরো খবর..