× Banner
সর্বশেষ
সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত

কালীগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আনার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি ॥  হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এমপি আনার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে দ্বিতীয় বার মনোনিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংসদ আনোয়ারুল আজিম আনার । রোববার মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর সোমবার ঢাকা থেকে মাগুরা আলমখালী বাজারে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় দলের ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি আনার উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী সহ সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে আ.লীগের উন্নয়ন, অর্জন, অবদান তুলে ধরাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহব্বান জানান। সন্ধ্যায় ভূষন রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্ষালয়ে পৌছানোর পর তার সাথে কুশল বিনিময়ে নেতা কর্মী ও সাধারন জনতার ঢল নামে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগের থানা, পৌর ও ইউনিয়ন কমিটিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন তাকে ফুলের শুভেচ্ছা জানায়। ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিঠু মালিতা, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁসহ নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে এমপি আনোয়ারুল আজীম আনারের পিতা-মাতা, গাজি-কালু-চম্পাবতির মাজার ও আওয়ামীলীগ নেতা হিয়া মোল্ল্যা, যুবলীগ নেতা গোলাম রসুলের কবর জিয়ারত মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন।


এ ক্যটাগরির আরো খবর..