× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

কালীগঞ্জে প্রচন্ড গরমে খাওয়ার স্যালাইন তুলে দিলেন পৌর মেয়র

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি: প্রচন্ড গরমে ইফতারিতে খাওয়ার স্যালাইন যোগ করতে ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ শহরের পথচারীদের হাতে একটি করে খাওয়ার স্যালাইন তুলে দিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের মেইন বাসষ্ট্যান্ডের সড়কের পাশে দাঁড়িয়ে নিজ হাতে তিনি এ স্যালাইনগুলো বিতরন করেন। এ সময় স্থানীয় স্কাউটের একটি দল তার কাজে সহযোগীতা করে।

পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পবিত্র রমজানের সময়ে প্রচন্ড গরমে মানুষের শরীর দুর্বল হয়ে পড়ছে। তাই ইফতারীতে স্যালাইন যোগ করতেই তিনি শহরের মেইন বাসষ্ট্যান্ডে সকাল থেকে নিজ হাতে প্রায় ৩ হাজার খাওয়ার স্যালাইন বিতরন করেছেন। রিকসা ,ভ্যান ,ইজিবাইক চালক,শহরে কর্মরত শ্রমিক শ্রেণীর মানুষসহ পথচারীদের হাতে এ স্যালাইন তুলে দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..