× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

কালীগঞ্জে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন ॥ আটক এক

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় তিন বছরের শিশুকে মোবাইলে গেম খেলানোর কথা বলে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ অভিযুক্ত যুবক আব্দুল কাদের জিলানীকে (২০) আটক করেছে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে আব্দুল কাদের জিলানীকে শহরের আড়পাড়া এলাকা থেকে আটক করে। অভিযুক্ত আটক যুবক শহরের একটি কম্পিউটার দোকানে কাজ করতো এবং সে পটুয়াখালীর গলাচিপা গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, শনিবার (৩ আগস্ট) রাতে মোবাইলে গেম খেলানোর কথা বলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় আব্দুল কাদের জিলানী। কিছুক্ষণ পর শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই যুবক। শিশুটিকে খোঁজাখুজির মধ্যে তার মা বিষয়টি দেখে ফেলে। এরপর রোববার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির মা। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..