× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ মার্চ’২০১৬:ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ২০ পিচ ইয়াবাসহ সুমন সাহা (২২) ও শুকুমার অধিকারী (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সুমন শহরের আড়পাড়ার শংকর সাহা ড্রাইভার এবং শুকুমার একই এলাকার গৌর চন্দ্র অধিকারীর ছেলে।
থানা পুলিশ জানায়, শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে এসআই ইমরান আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সুমন ১২ পিচ এবং শুকুমার ৮ পিচ ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেফতার হওয়া সুমন ও শুকুমার শহরের বিহিৃত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা ইয়াবার ব্যবসা করে আসছিল। ইতিপূর্বে তারা র‌্যাবের হাতে আটক হয়। জেল থেকে বেরিয়ে পুনারায় মাদক ব্যবসা শুরু করে। পুলিশ তাদের ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে সোপর্দ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..