× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ

বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।
ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু তালিব, মাওলানা রুহুল আমিন, হাফেজ হেদায়েত উল্লাহ, মাওলানা মাহফুজ রহমান, মাওলানা শাহীনুর রহমান ও হাফেজ শাহজালালসহ আরও অনেকে। বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেইন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..