× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কালীগঞ্জের মাদক সম্রাট টুলু পুলিশের হাতে গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কুখ্যাত মাদক সম্রাট টুলু শিকদার (৩৮) ওরফে টুকু ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। টুলু আড়পাড়া গ্রামের মৃত মইনুদ্দীন শিকদারের ছেলে।

কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম জানান, টুলু শহরের মাদক সম্রাট নামে পরিচিত। দীর্ঘদিন ধরে সে ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা করে আসছিল। বড় মাপের এ মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের আড়পাড়া মাঠপাড়ায় ফেন্সিডিল ও ইয়াবার ব্যবসা করতো। তার কারনে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে।

রোববার সকালে টুলু ফেরি করে ইয়াবা বিক্রি করছে এমন খবর পেয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছ থেকে তাকে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। ইতিপূর্বে সে একাধিকবার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। সেখান থেকে বেরিয়ে এসে পুনরায় মাদকের ব্যবসা শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য বিক্রির সময় পুলিশ ১০ পিচ ইয়াবসহ টুলুকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..