× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কালিহাতীতে অস্ত্র ও চোলাই মদসহ আটক ১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামান্না ও রামপুর গ্রাম থেকে একটি পাইপগান-দুই রাউন্ড গুলি এবং ১০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার রামপুর ব্রীজপাড় গ্রামের হানিফ আলীর ছেলে মো: মজনু মিয়া (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খ. মো. আখেরুজ্জামান ও এসআই ওয়াদুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার কামান্না পশ্চিমপাড়া গ্রামে ইতিপূর্বে বিদেশী রিভলবার সহ আটক হওয়া এবং রিমান্ডকৃত রনি শিকদারের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নব্বেস তালুকদারের ছেলে কামরুলের বসত বাড়ীর পাশে পাকা রাস্তা সংলগ্ন একটি খড়ের গাদা থেকে দেশীয় তৈরি অস্ত্র (পাইপগান জাতীয়) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। রনি শিকদারের নামে ইতিপূর্বে কালিহাতী থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় একটি মামলা (নং ১৬ তারিখ-২৩/০৮/২০১৬ ইং) রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শেরপুর জেলায় হত্যা মামলাসহ কালিহাতী থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে , কালিহাতীর পুলিশ উপজেলার রামপুর ব্রীজপাড়ে অভিযান চালিয়ে মজনু মিয়া নামের এক ব্যক্তিকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..