× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
kalkini

মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে  নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা দেয়া হয়েছে।
আজনবার দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে নিহতের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবার  সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলির আঘাত হানলে ঘরে উপর একটি রেন্ট্রি গাছ পরে যায়। ঘরে  ঘুমিয়ে থাকা শাহানাজ বেগম চাপা পরে এবং স্থায়ীরা উদ্ধার পর তিনি নিহিত হয় । সে  কালকিনি  উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের  সোবাহান মৃধার স্ত্রী । পরে আজ শনিবার নিহতের পরিবারের সদস্যদের কাছে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল  সহায়তা হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, গতকালের ঘূর্ণিঝড়ে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তনু চন্দ্রকর, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ দাদন সরদার সহ অন্যান্যরা।


এ ক্যটাগরির আরো খবর..