মাদারীপুরের কালকিনিতে কলা গাছ দিয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সালমান শিকদার(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সালমান কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের উত্তর উড়ার চর গ্রামের সলেম শিকদারের বড় ছেলে। আজ মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শিশু সালমান তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের খালে কলা গাছের সাহায্যে গোসলে নেমে সাতার কাটতে যায়। এসময় তার হাত পিছলে গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সালমানের বাবা সলেম শিকদার জানান, আমার ছেলে সালমান সাঁতার জানতো না। তাই গোসল করতে গিয়ে কলা গাছের সাহায্যে সাঁতার শিখছিল। কিন্তু হঠাৎ হাত পিছলে সে তলিয়ে যায়। তবে খালের পানিতে অনেক স্রোত থাকায় কিছুটা দূরে চলে যায়। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না।
ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, শিশু সালমান (১০) খালের পানিতে ডুবে যায়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সালমান মারা যায়। সালমানের বাড়ি থেকে হাসপাতালের দুরত্ব অনেক হওয়ায় অনেক দেরি হয়েছে যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, আমরা জেনেছি খালের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।
এ ক্যটাগরির আরো খবর..