× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কারাবন্দী খালেদা জিয়ার জামিনের ওপর আদেশ রোববার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিনের আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজ একটি মেনশন স্লিপ আবেদনসহ জমা দিয়ে বলেন, নথি আসার সময় তো শেষ হয়ে যাচ্ছে। তখন আদালত বলেন, নথি কি এসেছে? জবাবে জয়নুল আবেদীন বলেন, জানি না। তিনি আদালতকে বলেন, ২২ ফেব্রুয়ারি নথির বিষয়ে আদেশ দেয়া হয়েছিল। এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ঠিক করেন।

গত ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার আইনজীবীদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেদিন খালেদার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতের নথি ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠানোর আদেশ দেন।

২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের ওপর শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

এদিন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ১৫ দিনের মধ্যে মামলার সব নথি পাঠাতে বিচারক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। আদালত থেকে নথি আসার পর খালেদা জিয়ার জামিনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে, পূর্ণাঙ্গ রায়ের মতো বিচারিক আদালত থেকে নথি পাঠাতেও গড়িমসি চলছে বলে বিএনপি নেতাদের অভিযোগ করা হয়।

অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক নথি আগামী রোববার হাইকোর্টে পাঠানো হচ্ছে বলে জানান ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর পেশকার মোকাররম হোসেন।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গেলো ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেইসঙ্গে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়েছে রায়ে।


এ ক্যটাগরির আরো খবর..