× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

কারাবন্দী অবস্থায় সালথার এক আসামীর হাসপাতালে মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মে, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মো. রওশন খান (৫০) নামে হত্যা মামলার এক আসামী কারাবন্দী অবস্থায় হাসপাতালে মৃত্যুবরন করেছেন।

শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। রওশন খান উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, গত ২০১৭ ইং সালের ১০ই অক্টোবর তারিখে উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জহুরণ নেছা (৭০) নামে এক বৃদ্ধা সংঘর্ষের সময় মারা যায়।

এঘটনায় সালথা থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার মামলা নং-০৭, তারিখ ১১/১০/১৭ ইং। এই মামলার ২নং আসামী ছিলেন রওশন খান। সালথা থানা পুলিশ এক মাস আগে তাকে আটক করে আদালতে পাঠায়।

আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন। শনিবার বিকালে তিনি কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রওশন খান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..