× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে চাকরির সুযোগ

admin
হালনাগাদ: রবিবার, ৮ জুলাই, ২০১৮

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে নিয়োগ দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি হিসাব সহকারী পদে একজনকে নিয়োগ দেবে। প্রার্থীকে এইচএসসি (হিসাববিজ্ঞান অর্থনীতিসহ)/ সমমান ডিগ্রি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, সেইসঙ্গে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি/সমমান ডিগ্রি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে, সেইসঙ্গে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীকে এসএসসি পাস হতে।

বেতন: ৮,২৫০-২০০১০ টাকা

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।

আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ছক পূরণ করে স্বাক্ষরিত আবেদনপত্র ‘প্রকল্প পরিচালক, কো অরডিনেশন সেল এ ন্যস্ত কারখানাগুলোর ক্যাপ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, বিএফডিসি কমার্শিয়াল কমপ্লেক্স, ২৩-২৪ কাওরান বাজার, ঢাকা’ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই, ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..