× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

কামারখালী উচ্চ বিদ্যালয় সংস্কারের অভাবে বেহাল দশা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী উচ্চ বিদ্যালয় মধুমতি ও গড়াই এবং চন্দনা নদীর দক্ষিণ-পূর্ব এবং উত্তর পাশে অবস্থিত । এই বিদ্যালয়টি ১৯৪২ সালে স্থাপিত। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৩৪ জন, শিক্ষক-১৯ জন এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা-২ জন।

স্কুলের জন্য একজন সহকারী শিক্ষক আবশ্যক। স্কুলের মোট ভবন সংখ্যা-৫টি এর মধ্যে দ্বিতল ভবন- ২টি। এই স্কুলের শিক্ষক মন্ডলী সুশিক্ষায় শিক্ষিত যার ফলে শিক্ষার মান অত্যন্ত ভাল। গত বছর ২০১৫ ইং সনে ১১৭ জন জে.এস.সি পরীক্ষার মধ্যে ১১৬ জন পাশ করেছে।

পাশের হার শতকরা ৯৯.১৫%। জি.পি.এ -৫ পেয়েছিল ১০ জন। এস.এস.সি পরীক্ষায় ৮৭ জনের মধ্যে পাশ করেছে ৮৩ জন। পাশের হার ৯৫.৪০%। জি.পি.এ-৫ পেয়েছিল ৫ জন। এই স্কুলে পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি কেন্দ্র চালু আছে।

এই স্কুল ১৯৪২ ইং সনে স্থাপিত বিধায় নানাবিধ সমস্যায় জর্জরিত সমস্যাগুলো নি¤œরুপঃ ১। ভবন ও দেওয়াল গুলো সংস্করন, ২। সীমানা প্রাচীর সম্পন্নকরন, ৩। পশ্চিম পাশের ঝুকিপূর্ণ ভবনটি ভেঙ্গে দিয়ে নতুন ভবন নির্মান, ৪। মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার পর্যাপ্ত কম্পিউটার ও মাল্টিমিডিয়া নাই, ৫। প্রধান শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ ও শিক্ষক কমন রুম আধুনিকীকরন, ৬। ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক টয়লেট ও পানীয় জলের ব্যবস্থাকরন, ৭। বিদ্যালয়ের প্রধান ফটক নির্মান, ৮। জরাজর্ণী শহীদ মিনার আধুনিকীকরন, ৯। বিজ্ঞানাগার ও লাইব্রেরী সমৃদ্ধকরন, ১০। ২টি পুকুর সংস্করন, ১১। ক্লাস পরিচালনার জন্য বেঞ্চ, চেয়ার, টেবিল হোয়াই্ট বোর্ড দ্রব্য সংকট।

সামনে ঝড় বৃষ্টির দিন বিধায় এই সমস্যাগুলো সমধান করা একান্ত প্রয়োজন হয়ে দাড়িয়েছে। তাই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীরউদ্দীন বলেন তার এই বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা হলে তিনি অত্র বিদ্যালয়টি একটি মডেল স্কুলে প্রতিষ্ঠিত করবেন।

তাই তিনি স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মধুখালী উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য ফরিদপুর-১ আসনের নয়নের মনি উন্নয়নের রুপকার আব্দুর রহমান এবং শিক্ষা ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের নিকট বিদ্যালয়টির নানাবিধ সমস্যার সংস্কারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..