× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

কামারখালী ইউনিয়নবাসীর দাবী: আগামী বর্ষা ও নদীর পানি বৃদ্ধির আগেই নদী বাধের কাজ শুরু করা হোক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/nadi-vanga-rasta.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নবাসী আগামী বর্ষা মৌসুমীর মধুমতি এবং গড়াই নদীর পানি বৃদ্ধির আগেই নদীবাধ এর কাজ শুরু করার সরকারের নিকট দাবী জানান। বর্তমান শুকনা মৌসুম বলে জোড়া তালির মাধ্যমে কোনমত অস্থায়ীভাবে মানুষ পথঘাট দিয়ে চলাফেরা করছে। ফলে আগামী বর্ষা মৌসুমী ও নদীর পানি বৃদ্ধির আগে বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ সড়ক ও সালামতপুর নদীর কুলের সড়কের কোন স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মনে হয় সালামতপুর, গন্ধখালী, ফুলবাড়ী, নাওড়াপাড়া, দয়ারামপুর সহ আরো অনেক গ্রাম নদীর সাথে মিশে যাবে। ইউনিয়ন বাসী জানতে পেরেছে রাস্তা মেরামত ও নদী বাধের কাজ এসেছে। তাই কামারখালী ইউনিয়ন বাসীর স্থানীয় সরকারের নিকট দাবী আগামী বর্ষা মৌসুম ও নদীর পানি বৃদ্ধির আগে রাস্তা মেরামত করা হোক যাতে মানুষ শান্তিভাবে পথদিয়ে চলাচল করতে পারে। তা না হলে হয়তো আগামীতে নেমে আসতে পারে পথচলার চরম দূর্ভোগ।


এ ক্যটাগরির আরো খবর..