মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নে সবুজ সেনা ক্লাবে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে এই সর্বপ্রথম শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কামারখালী সবুজসেনা ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কণিষ্ঠ শিশু পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ডাবলু) এ সময় সকলের উপস্থিতিতে শেখ রাসেল এর জীবনী সম্পর্কে আলোচনা করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন (সিপা), মধুখালী উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, মধুখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ শাহাদাৎ হোসেন (সাবু) এছাড়া আওয়ামীলীগের গর্জিয়াস নেতা এ.এইচ.এম একরাম হোসেন (তপন), মোঃ মাহবুব হাসান (টিটু), মোঃ ফারুক হোসেনসহ সকল আওয়ামীলীগের নেতা কর্মী এবং ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা কর্মীবৃন্দ। সবশেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করে জন্ম বার্ষিকী পালন করা হয়।