× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

কামারখালীতে প্লাটিনাম জুবিলী জুট মিলস লিঃ এর পাট খরিদ শুভ উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) এর কামারখালী পাটক্রয় কেন্দ্রে বি.জে.এম.সির নিয়ন্ত্রনাধীন প্লাটিনাম জুবিলী জুট মিলস লিঃ পাট খরিদ উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় শুভ উদ্বোধন, দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামারখালী বাজার জামে মসজিদের মুয়াজ্জিম মোঃ ইমদাদ হোসেন। পরে কৃষক ও বিশিষ্ট ব্যবসায়ীদের নিকট থেকে নতুন বছরের নতুন পাট খরিদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মতিউল ইসলাম (মুরাদ), সাধারন সম্পাদক আঃ সালাম মন্ডল, বাংলাদেশের কমিউনিষ্ট পাটির মোঃ কেরামত আলী লাল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, মোঃ সফিউর রহমান চৌধুরী,মোঃ সিরাজ সেখ, মোঃ আতাউর রহমান মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম মোল্যা, মোঃ ফরিদ হোসেন চৌধুরী, খন্দকার নাসিরুল ইসলাম, মোঃ রাসেল মৃধা , যুবলীগ নেতা মোঃ ইনামূল হক মাহাবুব, যুবনেতা মোঃ দেলোয়ার হোসেন (দিলু), সোনালী ব্যাংক কর্মকর্তা তপন কুমার চৌধুরী (অবঃ), কামারখালী বাজার বণিক সমিতির সহ-সভাপতি বিনয় কুমার সাহা, কামারখালী আইটি ফার্মের পরিচালক মোঃ জিল্লুর রহমান চৌধুরী (কাজল), বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী মন্ডল, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মফিজুর রহমান মিয়া (লাভলু), মোঃ তায়েব হোসেন মোল্যা, ব্যবসায়ী মোঃ ফিরোজ , মোঃ সাইফুল, গোপাল বিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও ব্যবসায়ী মোঃ টিটোন চৌধুরী, ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন মোল্যা, প্লাবন মোল্যা এবং আরো অনেকে।

সবশেষে পাটক্রয় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম (কিরন) বলেন আশা করা যায় এ বছর কৃষকদের নিকট থেকে সরাসরি পাট ক্রয় করা হবে এবং কৃষকরা পাটের ন্যায্য মূল্যে পাবেন বলে আশা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..