× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করেছে আইএস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ২২ আহত অন্তত ২৪ জন। হামলার দায় স্বীকার করেছে আইএস।

বন্দুকধারীর হামলায় অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

সোমবার (০২ নভেম্বর) স্থানীয় সময় সকালে ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত ৩ অস্ত্রধারীরা। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে, ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে খবর পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এসময়, দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হয় অপর দুই বন্দুকধারী। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান-ইরান বইমেলা চলছিল বলে জানা গেছে। তবে, কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। আইএস দাবি করেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরে জড়ো হওয়া ৮০ জন আফগান বিচারক, তদন্তকারী ও নিরাপত্তা কর্মীকে হত্যা ও আহত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..