× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

নিউজ ডেস্ক

কান উৎসবে বঙ্গবন্ধু বায়োপিকের ট্রেইলার উদ্বোধনে ফ্রান্সের পথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২

বিশ্বের শীর্ষ চলচ্চিত্র উৎসব কান ফেস্টিভ্যালের ৭৫তম আসরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib : The Making of a Nation) চলচ্চিত্রের ট্রেইলার উদ্বোধনে যোগ দিতে মঙ্গলবার রাতে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

১৭ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বিশ্ব চলচ্চিত্রের ব্যস্ততম বাণিজ্যিক শাখায় ১৯শে মে বৃহস্পতিবার ভারতীয় প্যাভিলিয়নে এ অনুষ্ঠান হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেইলার উদ্বোধনে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, মুখ্য অভিনয় শিল্পীরা এবং কর্মকর্তাবৃন্দ।

বায়োপিকের নির্বাহী প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলন, বিএফডিসির পরিচালক মোঃ ঈশান আলী রাজা বাঙালী, উপসচিব মোঃ সাইফুল ইসলাম, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার শিশুকন্যা ইলাহাম নুসরাত ফারুকী এ সফরে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..