× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

নওগাঁয় কাদোয়া কিশোর ক্লাবের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
কাদোয়া কিশোর ক্লাব

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির এবং কৈশোর কর্মসূচির আওতায় করোনা ভাইরাস মহামারি ও লকডাউনের সময় অসহায় দারিদ্র মানুষের পাশে দাড়িয়েছে নওগাঁ সদর উপজেলার “কাদোয়া কিশোর ক্লাব”।
ক্লাবের সদস্যরা ৭মে,২০২০ (বৃহস্পতিবার)  দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেছে। ক্লাবের সদস্যরা নিজেদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে থেকে সংগৃহীত চাল, আলু ও ছোলা সংগ্রহ করে অসহায় পরিবারের মাঝে বিতরণ করে।
তাছাড়াও কিশোর ক্লাবের সদস্যরা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ২০১৯ মোকাবেলায় জনসচেতনতায় লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেছে।
কিশোর ক্লাবের সদস্যরা বলেন, বর্তমান পরিস্থিতিতে মৌসুমীর কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার নিয়মিত ভাবে আমাদের ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য-অন্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। এবং সার্বক্ষনিক আমাদের খোঁজ খবর রাখছেন। আমরাও নিজ-নিজ পরিবারের সদস্য সহ আমাদের এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। আমরা ক্লাবের সকল সদস্যরা সিন্ধান্ত নিয়েছি দূর্যোগের সময়ে যাদের পরিবারে খাবার নেই, আমরা খবর পেলেই গ্রামের লোকদের সহযোগিতায় তাদের পাশে দাড়াবো।


এ ক্যটাগরির আরো খবর..