× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

কাতার-সংকট নিরসনে আলজাজিরা বন্ধের শর্ত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ জুন, ২০১৭

নিউজ ডেস্ক: সংকট নিরসনের জন্য কাতারের কাছে ১৩টি দাবি পাঠিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীনচার দেশ। এর মধ্যে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা বন্ধের কথাও রয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্কের হ্রাস টানা ছাড়াও সেখানে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধের দাবিও রয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয় দেশসহ মোট সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরবের পাশাপাশি অন্য দেশগুলো হচ্ছে—বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, লেবানন, মিসর ও দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। এসব দেশের অভিযোগ সন্ত্রাসবাদে সমর্থন জুগিয়েছে কাতার।যদিও কাতার এই অভিযোগ অস্বীকার করে আসছে। ১৩ দফা দাবির তালিকা কুয়েতের মাধ্যমে দোহার কাছে পাঠানো হয়েছে।

কুয়েত কাতার-সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের কথা জানিয়েছে। দাবিনামা পূরণেরজন্য কাতারকে ১০ দিন সময় দেওয়া হয়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করাহয়েছে। এর মধ্যে তা না মানলে দাবিনামারআর কোনো মূল্য থাকবে না।

এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গত সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি জানিয়েছেন, অবরোধ তুলে না নিলে সম্পর্কচ্ছেদ করা আরব দেশের সঙ্গে কোনো সমঝোতা নয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের কয়েক দিনের মাথায় কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আসে। এতে বেশ কিছু বিষয়েঅবরোধ আরোপ করা হয়। প্রতিবেশীদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে বেশ সমস্যায়পড়েছে কাতার। দেশটির শতকরা ৮০ শতাংশ খাবার আমদানিনির্ভর। কিন্তু প্রতিবেশীদের সঙ্গে স্থল ও আকাশপথে যোগাযোগ বন্ধের পর বন্ধ হয়েছে আমদানি। এতে খাবারশূন্য হয়ে পড়েছে কাতারের বাজারগুলো।

এই দুঃসময়ে আরব মিত্র দেশগুলোর মধ্যে কুয়েত কিছুটা কূটনৈতিকভাবে সাহায্য করেছে কাতারকে। এর বাইরে অনারব দুই দেশতুরস্ক ও ইরান পাশে থাকার আশ্বাস দিয়েছে। তাঁরা কাতারে খাদ্যসামগ্রীও পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..