× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

কাউনিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলায়  নানান কর্মসূচির মধ্য দিয়ে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীর পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু।

আরো উপস্থিত ছিলেন,  মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামন, বিশিষ্ট সমবায়ী মিনহাজুর রহমান হেনা,বিআরডিবি চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ। পরে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১১টি ক্যাটাকরিতে শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..