শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ বকুলতলা এলাকায় সড়কে আটোর চাপায় পিষ্ট হয়ে এমদাদুল হক (৬৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে টসার বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এমদাদুল হারাগাছ থেকে আটোর সামনের সিটে বসে বাড়ি ফিরছিল। হঠাৎ করে আটোর হাতলের রশি ছিড়ে সে রাস্তায় পড়ে যায় এমন সময় আপরদিক থেকে আসা একটি আটো তাকে চাপা দিলে সে গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মারা য়ায়। নিহত এমদাদুল হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের রিয়াজউদ্দিনের পুত্র বলে জানা গেছে।