× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে অপহৃতা কলেজ ছাত্রী প্রতিমা রানী বগুড়া থেকে উদ্ধার আটক ১

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টারঃ  কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের চৌকশ তৎপরতায় অপহৃতা কলেজ ছাত্রী প্রতিমা রানী (১৭) কে বগুড়া থেকে উদ্ধার করেছে। সেই সাথে পুলিশ অপহরণের সঙ্গে জড়িত যুবককে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
দীর্ঘ ১৯দিন ধরে একটি বাড়ীতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেছে অপহরণকারী জিতু মিয়া নামের ওই যুবক। পুলিশ ও অপহৃতা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের অমল চন্দ্র রায়ের কন্যা ও সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা রানী (১৭) কে কলেজের সামন থেকে গত ১লা জানুয়ারী সকাল ৯ ঘটিকায় অপহরণ করে। বাড়ী ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পিতা বাদী হয়ে ৬ জানুয়ারী রাতে রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। কিন্তু দীর্ঘদিন অপহৃতা প্রতিমা রানীর খোঁজ না পেয়ে বাড়ীর লোকজন হতাশ হয়ে পড়ে।
এদিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্রাকিং করে বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ ব্যর্থ হয়। দীর্ঘ ১৯ দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৮ জানুয়ারী রাতে রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমারের নেতৃত্বে এসআই অনিল চন্দ্র, এএসআই নাছির, পুলিশ সদস্য খাদিজা বেগমসহ বগুড়া পুলিশের সহায়তায় বগুড়া চারমাথা গোদার পাড় উত্তর পাড়া আজিজার রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতা প্রতিমা রানীকে উদ্ধার করে।
এ সময় পুলিশ অপহরণকারী জিতু মিয়া (২৬) কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে। আটক জিতু মিয়া আজিজার রহমানের ২য় পুত্র। ১৯ জানুয়ারী সকালে পুলিশ অপহরণকারী জিতুকে জেলহাজতে প্রেরণ করে এবং অপহৃতা প্রতিমা রানীর আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে।
উল্লেখ্য যে, প্রতিমা রানীর সঙ্গে ৩/৪ মাস আগে মোবাইল ফোনে ভূল নাম্বার বিনিময়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ কারণে অপহরণকারী জিতু মিয়া নিজেকে হিন্দু ধর্মাবলম্বীর পরিচয় দিয়ে প্রতিমা রানীকে ফুসলিয়ে অপহরণ করে। অপহরণকারী জিতু মিয়া বলেন, এর আগে সে ওই এলাকায় ৪টি বিয়ে করেছেন। এর মধ্যে নির্যাতন করে ২ স্ত্রীকে তাড়িয়ে দেয়। অপর ২ জনকে তালাক দেয়। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, কুড়িগ্রাম সদর সার্কেল এডিশনাল এসপি উৎপল কুমার রায়ের সার্বিক তত্বাবধানে প্রতিমা রানীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া জড়িত অপহরণকারীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..