দিনাজপুরের নবাবঞ্জে আশুরার বিলে কলেজছাত্রী ধর্ষণ ও ছিনতাই

দিনাজপুরের নবাবঞ্জে আশুরার বিলে কলেজছাত্রী ধর্ষণ ও ছিনতাই

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিল জাতীয় উদ্যানে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার কলেজছাত্রী, ধর্ষক সহ তার তিন সহযোগী আটক ও এক জন পলাতক ।

আটককৃতরা হল: শওগুনখোলা এলাকার শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর এলাকার আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। তাদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে।

এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী রিয়াজুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, সোমবার দুপুরে নবাবগঞ্জে এক সহপাঠি বন্ধুর সাথে আশুরার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ ছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আর ওই কলেজ ছাত্রীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক কুমার চৌহান দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান , ধর্ষক শাহিনুর সহ তার তিন সহযোগীকে আটক করে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পরিক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে ।

উল্লেখ্য,ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী ধর্ষণকারীদের চিহ্নিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।