× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

রাজধানী ঢাকার যেসব এলাকা করোনা ভাইরাসে আক্রান্ত বেশি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
coronavirus area, corona virus attacked area, coronavirus affected area;

মহামারী করোনাভাইরাসে রাজধানী ঢাকাতেই সব থেকে বেশি আক্রান্ত ও মৃত্যু। গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার। ঢাকার বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের অর্থাৎ বিভাগের সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়। শতাংশের হিসাবে মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের সূত্রে এ তথ্য জানা গেছে। এরমধ্যে ঢাকার সুপার রেড জোনে রয়েছে তিন এলাকা। যার মধ্যে সর্বোচ্চ রাজারবাগে ১৯৯ জন, কাকরাইল ১৬৪ জন এবং যাত্রাবাড়ীতে ১৫৯ জন আক্রান্ত। এরপরেই আছে মুগদা ১৪৯, মহাখালী ১২৭, মোহাম্মদপুর ১১৫, লালবাগ ৯৩, তেজগাঁও ৮৯।
রাজধানীর মোট ১৮১টি এলাকাই এখন আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত সর্বমোট মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকায়। এছাড়া ঢাকা জেলায় ৩ জন, কিশোরগঞ্জে ১, মাদারীপুর ২, নারায়ণগঞ্জ ৪১, মুন্সিগঞ্জ ৪, নরসিংদী ১, টাঙ্গাইল ৩, শরীয়তপুর ১।coronavirus affected area in dhaka, coronavirus affected, corona area in dhaka, করোনা আক্রান্ত এলাকা, বেশি আক্রান্ত এলাকা, করোনা আক্রান্ত এলাকার তালিকা;

 


এ ক্যটাগরির আরো খবর..