× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

চীনে করোনায় আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা বাড়ছে -ওয়াং ঝি

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ আসিয়ানের এক মতবিনিময় অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি বলেন, করোনা ভাইরাসেআক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি বলেছেন, এটা প্রথম ঘটনা যে-কোভিড-১৯ এ নিশ্চিত আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে । এটাই প্রমাণ করে যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণযোগ্য এবং এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। জিনহুয়ানেট এ প্রকাশিত এক খবরে এমন আত্মবিশ্বাসের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি । আসিয়ানের এক মতবিনিময় অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া নির্দেশনায় আমরা কোভিড-১৯ মোকাবেলায় সফল হবো। এবং চীনা নাগরিকরা কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় এক সঙ্গে কাজ করছে।

কঠোর পরিশ্রমের মাধ্যমে কোভিড-১৯ নির্মূলে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের উহান শহর ও হুবেই প্রদেশের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি হলেও দেশের অন্যান্য অঞ্চলে এ ভাইরাস নির্মূলের খবর অনেক বেশি সান্ত্বনার। তিনি বলেন, একনাগাড়ে ১৫ দিনের খবর বিশ্লেষণ করে দেখা যায় এ রোগ থেকে মুক্তি পাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই কয়েকদিনের হিসেবে অন্তত ১৪ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে। এটা আমাদের দৃঢ় আত্মবিশ্বাস যে- দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর আন্তরিক সহযোগিতায় চীন সরকার করোনা ভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে যুদ্ধে জয়ী হবেই।


এ ক্যটাগরির আরো খবর..