× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

অনলাইন ডেস্ক

করোনাকালেও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন আঁখি আলমগীর

admin
হালনাগাদ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
আঁখির নতুন অভিজ্ঞতা

করোনাকালেও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সীমিত পরিসরে স্টেজ শো করলেও টিভি অনুষ্ঠানে নিয়মিত ছিলেন না এই সংগীতশিল্পী। সম্প্রতি টিভিতে গান গাওয়া শুরু করেছেন তিনি। তারই অংশ হিসেবে আরটিভির ‘ফোক স্টেশন’ নামের একটি অনুষ্ঠানে প্রথমবার ফোক গান গেয়েছেন।

গানগুলো হলো— ‘আইছে নয়াদামান’ , ‘বসন্ত আসিল সখী’, ‘হায় বাঙালি’, ‘সাগর কুলের নাইয়া’ , ‘হলুদ বাটো মেন্দি বাটো’ এবং ‘বন্ধু কাজল ভ্রমরা রে’। অনুষ্ঠানটি ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। জে কে মজলিশের সংগীত পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হীরা।

এ অনুষ্ঠান প্রসঙ্গে আাঁখি আলমগীর বলেন, ঘরোয়া কিংবা স্টেজ শোতে অনুরোধে হঠাৎ ফোক গান গাওয়া হয়। কিন্তু টিভির অনুষ্ঠানে এ ধরনের গান গাওয়ার অভিজ্ঞতা নেই বললেই চলে। আমি যে গানগুলোতে কণ্ঠ দিয়েছি তার প্রতিটি গানই প্রচলিত এবং শ্রোতাপ্রিয়। আশা করছি অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন গান তৈরি করেছেন এই সংগীতশিল্পী। শিগগিরই সেটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন আঁখি আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..