× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

কম্পিউটার থাকবে এবার পকেটে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) আকার অনুসারে পকেটে নেয়ার চিন্তা বেমানান শোনালেও পকেট কম্পিউটারের আবিষ্কৃত হয়েছে বেশ কয়েক বছর হলো। বাংলাদেশের বাজারে আসুস নিয়ে এলো উইন্ডোজ-১০ সমৃদ্ধ পকেটে বহনযোগ্য আসুস ভিভো স্টিক পিসি।

পেনড্রাইভ আকারের এই  স্টিক পিসিটি যেকোনো এইচডিএমআই সাপোর্টেড টিভি অথবা মনিটরের সঙ্গে সংযুক্ত করা যায়। এতে  মাউস, কি-বোর্ড সংযোগ করার সুবিধাও রয়েছে। এক কথায় একটি মাল্টিমিডিয়া কম্পিউটারের সকল সুবিধা পাওয়া যাবে এই স্টিকটিতে।

ইন্টেল অ্যাটম প্রসেসর সম্বলিত এই এইচডিএমআই পিসি স্টিকটির বিল্ট ইন মেমোরি ৩২ জিবি। ডিডিআর৩ র‌্যাম ২ জিবি র‌্যামের সঙ্গে উন্নত প্রযুক্তির বহনযোগ্য এই পিসি স্টিকটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্টসহ ১টি মাইক্রো ইউএসবি পোর্ট এবং হেডফোন ব্যবহারের সুবিধা।

আধা কেজির চেয়ে একটু বেশি ওজনের এই পিসি স্টিকটিতে আরো থাকছে ১১এন ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৪.১ এর সুবিধা।

১ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ আসুসের এই ভিভো স্টিক পিসির সম্ভাব্য মূল্য নির্ধারিত হয়েছে ১৩ হাজার ৯০০ টাকা। শিগগিরই আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বিক্রয়েকেন্দ্রে ভিভোস্টিক পিসিটি পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..