× Banner
সর্বশেষ
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময় ভারতে এক বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশী যুবতী সুন্দরবনে বনদস্যুর গুলিতে এক কাঁকড়া শিকারি আহত হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে -ধর্মমন্ত্রী

কমেছে লেনদেন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমে গেছে। এদিন ডিএসইতে প্রায় ২৫ শতাংশ লেনদেন কমে ৩০০ কোটির ঘরে নেমে গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৭৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২৫ কোটি ২২ লাখ টাকা কম। রোববার ডিএসইতে ৫০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির। অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৪ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।


এ ক্যটাগরির আরো খবর..