× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

প্রতিদিন কমলা খাওয়া কি স্বাস্থ্যকর?

Kishori
হালনাগাদ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
কমলা খাওয়া স্বাস্থ্যকর

বাতাসে শীতের হাওয়া বইতেই বাজারে দেখা মিলতে শুরু করেছে শীতকালের ফল, সবজির। ফলের দোকানে ভরপুর দেখা যাচ্ছে ছোট-ছোট কমলার। এই ফল প্রেমিরা এই মৌসুমটার জন্যই অপেক্ষা করে থাকে। যেহেতু বছরের একটা সময়ই কমলা পাওয়া যায়, তাই মন ভরে খায় বাঙালিরা। প্রতিদিন কমলা খাওয়া কি স্বাস্থ্যকর?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীতকালে কমলা খেলে দেহে ভিটামিন সি-এর মতো প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যায়। কমলার মধ্যে থাকা পুষ্টি দেহে ইমিউনিটি বৃদ্ধিতে এবং সর্দি-কাশির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন কমলা খাওয়া কি স্বাস্থ্যকর, প্রতিদিন কমলা খেলে কী-কী উপকারিতা পাওয়া যাবে, এরকম প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে আপনার মনে।

চলুন জেনে নেই বিস্তারিত-

কমলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। কমলার মধ্যে থাকা ভিটামিন সি, ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে।

শীতকালে বিয়ের বাড়িতে খেয়ে ওজন বেড়ে যায়? প্রতিদিন কমলা খেলে ওজন হাতের মুঠোয় থাকবে। কমলার মধ্যে ফাইবার রয়েছে, যা দীর্ঘক্ষণ পেটকে ভর্তি রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়া প্রবণতা কমায়।

সারা বছর সুস্থ থাকতে শীতকালে কমলা খেতেই হবে। ফ্ল্যাভনয়েড, ক্যারোটেনয়েডের মতো বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কমলাতে। এগুলো অক্সিডেটিভ চাপ কমায় এবং আপনাকে দীর্ঘস্থায়ী রোগের হাত থেকে সুরক্ষিত রাখে।

শীতকালে হাইড্রেট থাকা ভীষণ জরুরি। কিন্তু ঘাম কম হওয়ার কারণে অনেকের মধ্যেই পানি পানের প্রবণতা কম দেখা যায়। এই অবস্থায় শরীরকে হাইড্রেট রাখতে কমলার রস পান করতে পারেন। এতে তরলের পরিমাণ বেশি। পাশাপাশি মিনারেল দেহে তরলের ভারসাম্য বজায় রাখে।

সাইট্রাস ফল হওয়ায় কমলা খেলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয় এই ফল। তাই শীতে নিশ্চিন্তে এই ফল খেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..