× Banner
সর্বশেষ

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিতীল দাস ওরপে লটই (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার ( ২৯ এপ্রিল ) বেলা পৌনে ৩টায় রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ৩টার দিকে রহিমপুর ইউনিয়নের অভ্যন্তরে চা স্টল ব্যবসায়ী শিতীল দাস ওরপে লটই ইউনিয়নের পরিষদের পাশেই শ্রীনাথপুর গ্রামের নিজ বাড়িতে ঘরের টিনের চালে কাজ করছিলেন।

এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মাটিতে লুটে পড়েন। গুরুতর আহত অবস্থায় সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..