× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম ইকরাম উদ্দিন (১৪)। সে মধ্যভাগ গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্থানীয় এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যভাগ এলাকায় শনিবার সকালে দোকানে যাওয়ার পথে ব্যাটমিন্টন খেলার জন্য মাঠের মধ্যে নেয়া বৈদ্যুতিক লাইনের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ইকরাম নিহত হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ইকরামের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পরই বুঝা যাবে আসল ঘটনা কি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..