× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

কমলগঞ্জে ছেলেধরা গুজব প্রতিরোধে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): “ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সপ্তাহব্যাপী কর্মসূচির ২য় দিনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (২৮ জুলাই) সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উপজেলার শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী ও হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসুচী অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১১টায় শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর শুভ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন। সম্মানিত অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী।

কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় সচেতনতামূলক বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আইয়ুব আলী, সহকারি শিক্ষক বিপ্লব ভূষণ দাস, আব্দুল মছব্বির একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আকমল মাহমুদ, প্রধান শিক্ষক ননী গোপাল পাল, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: মোশাহিদ আলী, কমলগঞ্জ অনললাইন প্রেসক্লাব সভাপতি এস এ চৌধুরী, সুহৃদ মো: মোনায়েম খান, সুহৃদ নির্মল এস পলাশ, শিক্ষার্থ ফেরদৌসী আক্তার উর্মিলা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো: জয়নাল আবেদীন, দৈনিক নুতন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, সুহৃদ আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে গুজব ছড়ানোর প্রতিরোধে সবাইকে সচেতন হবে। শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। কোন লোককে সন্দেহ হলে গণপিটুনী না দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিতে হবে। অথবা ৯৯৯ কল দিয়ে জানাতে হবে। ছেলেধরা একটি গুজব। এটি একটি মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রীমহল ছেলেধরা গুজব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছেন। এ ধরণের গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না তুলার জন্য সকলের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..