× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিকতা প্রমাণের কাগজ না থাকায় পূর্বপুরুষদের কবরে গিয়ে কান্নাকাটি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ নাগরিকতা প্রমাণের কাগজ না থাকায় পূর্বপুরুষদের কবরে গিয়ে কান্নাকাটি করল কংগ্রেস নেতা হাসিব আহমেদ। এসময় তিনি বলেন, পূর্বপুরুষদের কবরে এসে আমরা এটাই প্রমাণ চাইছি যে আমরা এই দেশেরই মানুষ।

নাগরিকতা আইন আর নাগরিকপঞ্জির ব্যাপারে এবার উত্তর প্রদেশের এই কংগ্রেস নেতাকে একটু ভিন্ন ধাঁচে বিরোধিতা প্রদর্শন করতে দেখা গেছে। প্রয়াগরাজে নাগরিকতা সংশোধন আইন আর ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনশিপের বিরোধিতা একটু ভিন্ন ভাবেই প্রকাশ করল কংগ্রেস নেতা হাসিব আহমেদ।  নিজের পূর্বপুরুষের কবরের সামনে গিয়ে তিনি ভাবুক হয়ে পড়েন। এসময় হাসিব আহমেদ বলেন, আমরা কবরস্থানে এসে নিজেদের পূর্বপুরুষের কবরের সামনে এসেছি। আর আমাদের পূর্বপুরুষদের কাছে তাঁদের নাগরিকতার প্রমাণ দেওয়ার জন্য প্রাথনা করি।

উনি বলেন, আমাদের কাছে কোন কাগজ নেই। কিন্তু আমরা অনেক বংশ ধরেই এই দেশে বসবাস করছি। আমরা এই দেশেরই মানুষ। আমরা আমাদের পূর্বপুরুষদের প্রমাণ দেওয়ার জন্য বলছি যে আমরা এই দেশেরই নাগরিক। আমি সরকারের কাছে আবেদন করছি যে, আমাদের যদি ডিটেশন সেন্টারে রাখা হয়, তাহলে আমদের পূর্বপুরুষদের কবর খুঁড়ে তাঁদেরও যেন ডিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এই ব্যাপারে স্থানীয় এক বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান ওনার বক্তব্যে কোন যুক্তি নেই। উনি যদি কয়েক প্রজন্ম ধরে এখানে থাকেন তাহলে উনি এমনিতেই নাগরিকত্ব পাবেন তাতে কবরে গিয়ে কাঁদার কোন প্রয়োজন নেই। যারা দেশ ভাগের পর অন্য দেশ থেকে অত্যাচারীত হয়ে এই দেশে আশ্রয় চেয়েছে শুধুমাত্র তাদের নাগরিকত্ব দিতে চায় সরকার তাতে উনার এতো কষ্ট কেন বুঝতে পারছিনা। উনি তো এই দেশেরই নাগরিক। জনগনকে বিভ্রান্ত করা ছাড়া এইসব নেতাদের কোন কাজ নেই বলে কটাক্ষ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..