× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

কপাল পুড়ল রিয়াল মাদ্রিদের

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রিয়ালকে সরিয়ে দ্বিতীয় স্থান অ্যাতলেতিকোর। অ্যাতলেতিকোর (২৬ পয়েন্ট) জয়ে কপাল পুড়ল রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া গ্যালাকটিকোরা ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান ১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্টে শীর্ষে বার্সা।

রিয়াল বেটিসের মাঠে খেলা শুরুর সাত মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে লিড নেয় অ্যাতলেতিকো। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন গ্রিজম্যান-ফার্নান্দো তোরেসরা। অন্যদিকে, ম্যাচে ফিরতে মরিয়া বেটিস বেশ কয়েকটি আক্রমণ করেও অ্যাতলেতিকোর ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি। তাই শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিজিটররা।

আগামী শনিবার (২৮ নভেম্বর) নিজেদের পরবর্তী ম্যাচে এসপানিওলের মুখোমুখি হবে অ্যাতলেতিকো। অপর ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে রিয়াল বেটিস। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে রাত সোয়া ১১টা ও দিবাগত রাত দেড়টায়।


এ ক্যটাগরির আরো খবর..